প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২৭ ১০:৪২:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক পিএলসির পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালক আজম জে চৌধুরী তার ছেলে তানভীর এ. চৌধুরীর (কোম্পানির মনোনীত পরিচালক) কাছে ৮৫ লাখ টি শেয়ার শেয়ার হস্তান্তর করবেন।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই পরিচালক।

 

এসকেএস