হাক্কানী পাল্পের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ তদন্তে বিএইসির নির্দেশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২৭ ১৩:০১:৩১
পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক হারে বৃদ্ধিকে সন্দেহের চোখে দেখছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি খতিয়ে দেখতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এই বিষয়ে একটি চিঠিতে ডিএসইকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসির উপ পরিচালক মো. নানু ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শেয়ার লেনদেনের তদন্ত করে উক্ত কোম্পানির শেয়ারের দাম এবং পরিমাণের অস্বাভাবিক পরিবর্তনের কারণগুলো (বাজার কারসাজি, অভ্যন্তরীণ লেনদেন, অন্য কোনও বাজার অপব্যবহার, যদি থাকে) সনাক্ত করুন করে অবহিত করুন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














