২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-০৬ ১৩:০৩:১০
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ হোলসিম ও লিন্ডে বিডি লিমিটেড স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে সোমবার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ৯ এপ্রিল, বুধবার কোম্পানি ২টির রেকর্ড ডেট। এর আগের ৭ ও ৮ এপ্রিল স্পট মার্কেটে হবে কোম্পানি ২টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে ৯ এপ্রিল, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














