প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-০৭ ১৪:২১:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক পিএলসির পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালক আজম জে চৌধুরী তার ছেলে তানভীর এ. চৌধুরীকে (কোম্পানির মনোনীত পরিচালক) ৮৫ লাখ টি শেয়ার  হস্তান্তর করেছেন।

এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেছেন এই পরিচালক। এর আগে ২৭ মার্চ শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন আজম জে চৌধুরী।

 

এসকেএস