হাক্কানী পাল্পের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-০৭ ১৬:১৭:৩২


পুঁজিবাজারের তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড’-এর পরিবর্তে ‘ হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস পিএলসি’ হবে। ৮ এপ্রিল থেকে কোম্পানিটি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

 

এসকেএস