রেকিট বেনকিজারের ৩৩৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৪-০৭ ১৯:৫৮:৪৮
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ অনুযায়ী প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ৩৩৩ টাকা লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
সোমবার (৭ এপ্রিল) ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭৩ টাকা ১৭ পয়সা।
এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫০ টাকা ৬৪ পয়সা।
আগামী ২৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














