ইসলামী ব্যাংক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জেবিএবির নিন্দা ও প্রতিবাদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৮ ১৬:৪৬:৩১
নরসিংদীর মাধবদী শাখা ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তা মুহাম্মদ সেলিম মিয়ার ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)।
সোমবার (৭ এপ্রিল) সংগঠনটির সংগঠনটির আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত ২৭ মার্চ ঈদের আগে ইসলামী ব্যাংককে নিজেদের দাবি করে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কয়েকজন সন্ত্রাসী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ৬ এপ্রিল সেলিম মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। বর্তমানে তিনি নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














