ইসরায়েল ধীরে ধীরে মুসলমানদের ধ্বংস করে দেবে: মির্জা আব্বাস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-১০ ১৯:৩৯:২৯


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের ধ্বংস করে দেবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিএনপির আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বাংলাদেশি অনেক যুবক ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে। জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে এই অত্যাচার চলবে। জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না।

তিনি বলেন, শুধু ফিলিস্তিনে নয়, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে। এদের প্রতিহত না করলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে।

বিএইচ