নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-১২ ১৪:২৭:৫০


নোয়াখালীতে গণপিটুনি দেওয়া যুবলীগ নেতা আবদুল কাদের মিলন (৩৫) মারা গেছেন। শনিবার (১২ এপ্রিল)  সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১১ এপ্রিল) রাতে বাড়ি ফেরার পথে চর পার্বতী ২ নাম্বার ওয়ার্ডের হাজারী হাটের পূর্ব পাশে  বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা গণপিটুনি দিয়ে ফেলে রাখে।

জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) রাতে বাড়ি ফেরার পথে চর পার্বতী ২ নাম্বার ওয়ার্ডের হাজারী হাটের পূর্ব পাশে বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়  মিলনকে দুর্বৃত্তরা গণপিটুনি দিয়ে ফেলে রাখে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় রেফার করা হয়। তারপর এম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে সময় ঢাকার কাচপুর এলাকায় মৃত্যুবরন করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় রেফার করা হয়। তারপর এম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।

এনজে