রানার অটোমোবাইলসের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-১৫ ১০:১৬:৪২


পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোঃ মোজাম্মেল হোসেন তার ছেলে মাহামুদ আল নাহিয়ানকে কোম্পানির ২,২৭০,৮০০ টি শেয়ার এবং তার মেয়ে নওশীন ইশরাত প্রমিকে (উভয়ই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ১,১৩৫,৪০০ টি শেয়ার হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেছেন।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই উদ্যোক্তা পরিচালক।

 

এসকেএস