ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-১৬ ১০:০৫:১২


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১৫ লাখ শেয়ার তার স্ত্রী মাসুমা বেগমকে নামে এবং ১৫ লাখ শেয়ার তার মেয়ে  সাদমান সাইকা সেফাকে (উভয়ই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেছেন।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই উদ্যোক্তা পরিচালক।

 

এসকেএস