নতুন আতঙ্কে বিএসইর কর্মকর্তারা

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৪-১৬ ১৩:১৩:৫০


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অস্থিরতা থামছে না। সংস্থাটির কর্মকর্তাদের মধ্যে নতুন আতঙ্ক শুরু হয়েছে।

১৫ এপ্রিল, মঙ্গলবার বিএসইসির প্রশাসন বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা নাবিদ ইমতিয়াজ আলী সকল কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য চেয়ে ইমেইল করছেন। সকাল নয়টার মধ্যে তথ্যগুলো দেওয়ার জন্য বলা হয়েছে। ইমেইলে তিনি লিখেছেন, শুভ সন্ধা, কমিশনের সকল কর্মকর্তা/কর্মচারীকে ১৬/০৪/২০২৫ ইং রোজ বুধবার, সকাল ০৯:০০ ঘটিকার মধ্যে নিম্মলিখিত তথ্যাদি ইমেইলযোগে বার্তা প্রেরণকারী কর্মচারীর নিকট প্ররণ করার জন্য অনুরোধ করা হলো। সেখানে নাম,ডেজিগনেশন,বর্তমান,স্থায়ী ঠিকানা ও মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। সকাল ১০ টার মধ্যে কমিশনের চেয়ারম্যানের কাছে এটি উপস্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশনা পেয়ে আবারও আতঙ্ক বিরাজ করছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তারা বলছেন আজকে কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আসবেন। ফলে তাদের মধ্যে এক ধরণের উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিলো। বিকালের এই মেইল দেখে তাদের মধ্যে নতুন শঙ্কা তৈরি হয়েছে। আসলে এই তথ্য দিয়ে কমিশন কী করতে চায়। নতুন করে মামলা করার জন্য তিনি এই তথ্য নিচ্ছেন কী না।

এ বিষয়ে বিএসইসির পরিচালক মো. আবুল কালাম বলেন, আমার কাছে এমন কোন তথ্য নেই। যদিও সকল কর্মকর্তাদের সাথে তিনিও এই মেইলটি পেয়েছেন।