হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-১৮ ০৯:২৫:৫৬
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন চারজন। এর মধ্যে দুজন নারী।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল।
ওসি আরও বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাক ও পিকআপ দুটিই বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













