নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর পড়লো ট্রাক, প্রাণ গেলো নারীর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-২৪ ১১:৩০:২০


টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রমেচা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রমেচা বেগম উপজেলার টে‌পিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ফজর নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়ে‌ছিলেন। এ সময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পাশের মসজিদে চলে যান। এর মধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গি‌য়ে রমেচার ঘ‌রের ওপর পড়ে। এ সময় তার মৃত‌্যু হয়। প‌রে ট্রাক চালককে আটকে ক‌রে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া দেন স্থানীয়রা।

ভূঞাপুর থানার এসআই অনন্ত দাস বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘ‌রে ওপর উঠে যায়। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। চালককে আটক করা হয়েছে।

এনজে