রাঙামাটিতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৫
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৪-২৬ ১৩:২৯:৩৪
রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে যাত্রীবাহী একটি সিএনজি চট্টগ্রাম যাচ্ছিলো। পথে বিপরীত থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ আরোহীর সবাই। মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













