ভয়াবহ বজ্রপাতে একদিনে ১৭ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-২৯ ০৮:৩৭:০৬
ভয়াবহ বজ্রপাতে একদিনে দেশের সাত জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার (২৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কবিরুল বাশার।
এ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বজ্রপাতে কুমিল্লায় ৪ জন, কিশোরগঞ্জে ৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন, নোয়াখালীতে ১ জন, নেত্রকোনায় ১ জন, মৌলভীবাজারে ১ জন ও চাঁদপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
ড. কবিরুল বাশার জানান, বজ্রপাতে মারা যাওয়াদের বেশির ভাগই কৃষিকাজের সঙ্গে জড়িত লোকজন। তারা খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন। আসলে বজ্রপাত ঠেকানোর কোনো সুযোগ নেই। তবে সচেতনতার মাধ্যমে বজ্রপাতে মৃত্যুর পরিসংখ্যান কমানোর সুযোগ রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













