চাকুরী পুনর্বহালের দাবিতে সাবেক এমপিওর কর্মকান্ডের প্রেক্ষিতে ইবনে সিনা ফার্মা কর্তৃপক্ষের বক্তব্য

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৫-০৪ ১৯:৫০:৫৯


দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত স্বনামধন্য ওষুধ উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান। সম্প্রতি ইবনে সিনা ফার্মার মার্কেটিং বিভাগের কিছু ফিল্ডফোর্স এর অর্থ আত্মসাৎসহ কোম্পানির সার্ভিস রুলস পরিপন্থি কার্যক্রম ও চাকুরীর শর্ত ভঙ্গ করায় কোম্পানির বিধিমাফিক চাকুরি অবসান (Termination) হয়েছে।

অবসায়নকৃত (Terminated) কয়েকজন সাবেক ফিল্ডফোর্স তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করার জন্য কোম্পানিরর চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। এই আবেদন কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক গঠিত ‘রিভিউ কমিটি’ এর মাধ্যমে রিভিউ চলমান।

এর মধ্যে কেউ কেউ নানাভাবে (অনলাইনে ও অফলাইনে) কোম্পানি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার, অপপ্রচার ও বিষোদগার করার পাশাপাশি ভয়-ভীতি এবং হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এ প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমতাবস্থায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানির মূল্যবোধ ও সুনাম রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছে।