অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৫-১৩ ১০:০১:৫৫
বগুড়ায় সদরের কোমরপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শাকিল আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল বগুড়া সদর উপজেলার উত্তর সাত শিমুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল মোটরসাইকেলযোগে বগুড়া শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোমরপুর এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













