জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২০ ১৭:১৭:০৯
আগামী ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। তবে ঈদুল আজহা উপলক্ষে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে অনুষ্ঠিত বিএনপির যৌথসভায় রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।
দলটির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর দিন ৩০মে জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
২৯মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাকি দিনগুলোতে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গরীব-দুস্থদের মাঝে কাপড়, রান্না করা ও শুকনো খাবার দেয়া হবে।
তাঁতিদল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও কৃষকদলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।
কর্মসূচি উপলক্ষে কোথাও কোন চাঁদাবাজি করলে দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জিরো টলারেন্স থাকবে বিএনপির।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














