শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৫-২১ ০৮:২৫:০৭
শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণ আজিজুর রহমান আকাশ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। উপজেলার গজনী বীটের আওতাধীন দরবেশচালা এলাকায় মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আজিজুর রহমান আকাশ দরবেশচালা এলাকার আব্দুল হাকিমের ছেলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকা বোরো ধানক্ষেত পাহারা দেওয়ার সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্যহাতি আজিজুর রহমান আকাশকে পায়ে পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













