ক্ষমতায় এলে জুলাইয়ে হতাহতদের দায়িত্ব নেবে বিএনপি: রিজভী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৩ ১৫:৫৬:২৫
বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের সব শহীদ ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নিবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার করতে পারেনি পুরোপুরি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই।
এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী। উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














