ময়মনসিংহ-৯ এবং ভোলা-৩ আসনে বিডিপির প্রার্থী ঘোষণা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৭ ১৯:০৬:১১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রথম ধাপে ২ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ঘোষণা অনুযায়ী, জাতীয় সংসদের ১৫৪, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং জাতীয় সংসদের ১১৭, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে দলের জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈমকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
সম্প্রতি দলের চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এক সভায় এ মনোনয়ন দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ মে) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের গণতান্ত্রিক উত্তোরনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে উল্লেখযোগ্য আসনে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করেছে। এরই লক্ষ্যে দলের নির্বাচন পরিচালনার জন্য দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ট্রেজারার মো: রিয়াদ হোসাইন রায়হান, স্থায়ী কমিটির সদস্য আবু নাছের নূরনবী জনি এবং স্থায়ী কমিটির সদস্য তাসবির লস্করকে নিয়ে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, গণহত্যার বিচার এবং নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করা হয়।
সভায় আরো সিদ্ধান্ত হয়, সমমনা অন্যান্য রাজনৈতিক দল সমূহের সাথে জোট বা ঐক্য গঠনের লক্ষ্যে নির্বাচনে আমাদের প্রার্থীদের সমর্থনের উদ্যোগ গ্রহন করা হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














