কর্মীদের ১২০০ গাড়ি দিলেন ‘সবজি কাকা’

আপডেট: ২০১৭-০২-০৫ ১৩:১৭:৩০


carsআবার সংবাদের শিরোনাম হলেন গুজরাটের ব্যবসায়ী সবজিভাই ঢোলাকিয়া প্রকাশ ‘সবজি কাকা’। এবারও তার হীরা উত্তোলন ও বিপণনের প্রতিষ্ঠান হরেকৃষ্ণ এক্সপোর্টার ১২০০ কর্মীকে গাড়ি উপহার দিয়েছে।

প্রতিষ্ঠানটি সাধারণত কর্মীদের ইনসেন্টিভ স্বরূপ গাড়ি, হীরে বা গয়না উপহার দেওয়ার জন্য বিখ্যাত। কর্মীদের ভালো বোনাস দেওয়ার জন্য প্রত্যেক বছরই খবরের শিরোনামে আসে। শুধু বোনাসই নয়, কর্মীদের ভাগ্যে গাড়ি, গয়নাও জোটে।

২০১৩ সালে এই ব্যবস্থা চালু করেছিল হরেকৃষ্ণ এক্সপোর্টা। সে বছর কর্মীদের ১২৬০ টি গাড়ি উপহার দিয়েছিল প্রতিষ্ঠানটি। এর মধ্যে ছিল মারুতি সুজুকি, ড্যাটসান ও ফিয়াট-এর গাড়ি।

২০১৩ সালের ধারাবাহিকতায় সবজিকাকা এবারও কর্মীদের হাতে গাড়ি উপহার তুলে দিয়েছেন। যেসমস্ত সারা বছর ইনসেনটিভ পাননি তাদের হাতে তুলে দিয়েছেন ড্যাটসানের ব্র্যান্ড নিউ রেডি গো গাড়ি। এই গাড়িগুলি ভারতের পতাকার তিনটি রঙে মোড়া।

কিন্তু কর্মীরা যদি গাড়ির লোভে চাকরি করতে আসেন তাহলে মুশকিলে পড়তে হবে তাদের। কারণ ডোলাকিয়া গাড়িগুলি শুধু ডাউন পেমেন্ট করে কিনেছেন। বাকি টাকা কোম্পানি শোধ করবে আগামী পাঁচ বছরে।

আর এই ৫ বছরের যদি কোনো কর্মীর এই কোম্পানিতে কাজ বন্ধ হয়ে যায় তাহলে কম্পানিও ইএমআই দেওয়াও বন্ধ করে দেবে।