এনসিপির ঢাকা দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৬-০২ ১৭:৩৪:২৪


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের কমিটি দেওয়া হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. নিজাম উদ্দিন। তিনি বর্তমানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন।

সোমবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের মহানগর দক্ষিণের কমিটি প্রকাশ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে নিজাম উদ্দিনকে এবং এস. এম. শাহরিয়ারকে যুগ্ম সমন্বয়কারী করে ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন জাবেদ রাসিন (খিলগাঁও জোন), মোল্লা মোহাম্মদ ফারুক এহসান (রমনা জোন), খান মুহাম্মদ মুরসালীন (সূত্রাপুর জোন), সানাউল্লাহ খান (লালবাগ জোন), মো. রাকিব হোসেন (যাত্রাবাড়ী জোন), আবুর্জকিত ফয়সাল আহমেদ (সায়েন্সল্যাব জোন), লাকী আক্তার, সিফাত সুলতানা মিম ও ইসরাত জাহান।

নিজাম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে ছাত্রজনতার অভ্যুত্থানে নীতিনির্ধারণী ভূমিকায় ছিলেন। তিনি গণ অধিকার পরিষদের পেশাজীবিদের সংগঠনের সদস্য সচিবের দায়ত্ব পালন করেছেন।