লিবিয়া থেকে দেশে ফিরছে ১৫৮ বাংলাদেশি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৬-১৫ ২০:৫১:৫৫


লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৫৮ জন বাংলাদেশি অভিবাসী দেশে ফিরছেন। দীর্ঘদিন ধরে আটক থাকা ও মানবেতর জীবনযাপন করা এসব অভিবাসীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (১৬ জুন) তাজুরা ডিটেনশন সেন্টার থেকে অভিবাসীদের স্থানান্তর করা হবে। পরদিন মঙ্গলবার (১৭ জুন) লিবিয়ার বুরাক এয়ারের UZ222 নম্বর বিশেষ ফ্লাইটে করে তারা দেশে ফিরবেন। ফ্লাইটটি সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। ঢাকায় পৌঁছানোর পর যেন অভিবাসীরা স্বজনদের কাছে নিরাপদে ফিরে যেতে পারেন, সেজন্য তাদের আত্মীয়স্বজনদের সুবিধার্থে নামের তালিকা নিচে সংযুক্ত করা হয়েছে।

এম জি