না ফেরার দেশে সাংবা‌দিক মামুন রেজা, আজ দাফন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-২১ ১২:৩২:১৯


খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।  তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

নিজ বাসায় অবস্থানকালে বু‌কে ব্যাথা অনুভূত হওয়ার পর শুক্রবার রাত ৯ টার দি‌কে তা‌কে খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক রাত পৌ‌নে ১০ টার দি‌কে তা‌কে মৃত ঘোষণা করেন।

সাংবা‌দিক মামুন রেজার ১ম নামা‌জের জানাযা রাত সোয়া ১২ টায় জা‌তিসংঘ শিশুপা‌র্কের পা‌শে আল হেরা জা‌মে মসজিদের সাম‌নে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি দিঘলিয়ার ব্রম্মগাতিতে। সেখানে শনিবার জোহরবাদ দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ছাত্রজীবনেই সাংবাদিকতা শুরু করেন মামুন রেজা। ১৯৯৬ সালে খুলনার স্থানীয় দৈনিক জন্মভূমিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। এরপর কাজ করেন আজকের কাগজে। পরে যুগান্তরের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার ছিলেন। ২০০৫ সালে সমকালের যাত্রা শুরু থেকে খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

এনজে