রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৪ ১৬:৩০:৩৫


রূপালী ব্যাংক পিএলসি’র সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) -এর ২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় ব্যাংকের প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগসমূহের উপমহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএইচ