বিষে প্রাণ গেল মানসিক রোগীর

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-০৩ ১১:১৭:৩৪


চাঁদপুরের ফরিদগঞ্জে বিষপানে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মিজান গাজী (৫০)। তিনি উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পশ্চিম সাহাপুর (গাজী বাড়ি) এলাকার বাসিন্দা।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে কড়ৈতলী এলাকার নাজু বাড়ির সামনে কাঁচা রাস্তার পাশে মিজান গাজী সকলের অগোচরে বিষপান করে । পরে স্থানীয় আশিক গাজীসহ এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী কহিনূর বেগম জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী মানসিক সমস্যায় ভুগছিলেন।

এনজে