সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-০৪ ১১:২২:৫৫
সাতক্ষীরা আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক সুলতান আলী (৫৬) ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ভ্যানচালক সুলতান আলী ভ্যান নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্য আসছিলেন। রামচন্দ্রপুর মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ভ্যানচালক ঘটনাস্থলে নিহত হন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক পিকআপটি পালিয়ে যায় বলে তিনি জানান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













