সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-০৮ ১১:০২:২২


সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছ্নে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।

এ বিষয়ে স্থানীয়রা জানান, পুরান বেড়া থেকে ব্যাটারিচালিত রিকশায় অসুস্থ বাবাকে নিয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন জুয়েল খন্দকার ও রাসেল খন্দকার।

পথে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কে খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান খান্দকার ও তার ছোট ছেলে জুয়েল মারা যান। আহত হন রাসেল।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকচাপায় বাবা ও ছেলে মারা গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনজে