টানা বর্ষণে পানি বন্দি লাখো মানুষের দুর্ভোগ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১০ ০৮:৪০:০৯


টানা প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসে পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে নদনদীর পানি। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ভেসে গেছে মাছের ঘের। ভেঙে গেছে গ্রামীণ সড়ক। আশ্রয়হীন বহু মানুষ। দেখা দিয়েছে নদীভাঙন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। কোথাও কোথাও বিদ্যুতের সংযোগও বন্ধ আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আরও এক দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

দেশের সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

এনজে