দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১০ ২০:৩৬:৪৯
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এই দুই সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ায় সংগঠন দুটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মালেককে বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত সংগঠন। তবে সংগঠনটির বর্তমান কমিটি এফবিসিসিআইয়ের সালিসি ট্রাইব্যুনালের নির্দেশনা অমান্য করে সর্বশেষ নির্বাচন পরিচালনা করেছে। ট্রাইব্যুনালের আদেশ ও সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র অনুসারে নির্বাচনের নিয়ম মানা হয়নি। এ ছাড়া গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নানা ত্রুটিও দেখা গেছে।
এ অবস্থায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় বর্তমান পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসক ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে সমিতির দায়িত্ব নতুন নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করবেন।
অন্যদিকে, বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে সংগঠনটির বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত সংগঠন। তবে সংগঠনটির বর্তমান কমিটি এফবিসিসিআইয়ের সালিসি ট্রাইব্যুনালের নির্দেশনা অমান্য করে সর্বশেষ নির্বাচন পরিচালনা করেছে। ট্রাইব্যুনালের আদেশ ও সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র অনুসারে নির্বাচনের নিয়ম মানা হয়নি। এ ছাড়া গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নানা ত্রুটিও দেখা গেছে।
এ অবস্থায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুসারে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মালেককে সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
বিএইচ

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন