ময়মনসিংহে ২ শিশুসন্তানসহ মাকে গলা কেটে হত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-১৪ ১৪:০১:৪৭
ময়মনসিংহের ভালুকায় ২ শিশুসন্তানসহ মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- ময়না খাতুন, তার মেয়ে রাইসা আক্তার (৪), ও ছেলে মো. নীরব (২)। ময়না খাতুনের স্বামীর নাম মো. রফিকুল ইসলাম।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির, বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রবিবার দিবাগত রাত কিংবা সোমবার ভোরে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













