মোহাম্মাদপুরে ইয়াদিয়ার নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৭-১৬ ০৯:৪৮:৪৪


রাজধানীর মোহাম্মদপুরে নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক টু-হুইলার ব্র্যান্ড ইয়াদিয়া।

মঙ্গলবার (১৫ জুলাই) জমকালো আয়োজনে শোরুমটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য তুলে ধরতে ছিল নানা রকম প্রদর্শনী ও কার্যক্রম। আগত অতিথি ও আগ্রহী ক্রেতারা সরাসরি স্কুটার চালিয়ে দেখার (টেস্ট রাইড) সুযোগ পেয়ে দারুণ আনন্দিত।

ইভেন্টের বিশেষ আকর্ষণসমূহের মধ্যে ছিল: জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, লাইভ প্রোডাক্ট ডেমো ও টেস্ট রাইড এবং এক্সক্লুসিভ লঞ্চ অফার ও উপহার সামগ্রী পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী এই বৈদ্যুতিক স্কুটারগুলো দেশের বাজারে এনে রানার যে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসিত হয়েছে সকলের কাছে।

নতুন শোরুমটি বাংলাদেশি গ্রাহকদের স্টাইলিশ, টেকসই এবং কর্মক্ষমতা-ভিত্তিক অত্যাধুনিক বৈদ্যুতিক গতিশীলতা সমাধান প্রদানের প্রতি ইয়াডিয়ার প্রতিশ্রুতির প্রতীক।

অনুষ্ঠানে রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজরুল মু. ইস; চিফ বিজনেস অফিসার আবু হানিফ; ইয়াদিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মি. ওয়েন এবং রানার অটোমোবাইলস পিএলসির অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএইচ