উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৭ ১৯:৪৯:২৭
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আয়মন হাসান রাহাত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. আয়মন হাসান রাহাতকে যোগদানের তারিখ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (৯ম গ্রেড) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














