স্ট্যান্ডার্ড ব্যাংকের শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৭-২৩ ২১:৩৪:০৯
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ্’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কমিটির সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ ও মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নর্বিাহী র্কমর্কতা মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান এবং শরি‘আহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














