দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৭ ১০:২৪:৩০
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দুপুর ১টা পর্যন্ত দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
রোববার (২৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
অঞ্চলগুলো হলো- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। একই সঙ্গে এই সময়ে এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














