আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস সহনীয়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৭ ১১:২৯:১৭


চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে ঢাকার বাতাস আজ সহনীয় পর্যায়ে রয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল ১০টা ৪৮ মিনিটে সংস্থাটির সূচকে ৬২ স্কোর নিয়ে ৪৩তম অবস্থানে উঠে আসে ঢাকা, যা সহনীয় পর্যায়ের বাতাসের সূচক। বৃষ্টির কারণে ধুলিকণা কমে আসায় এই উন্নতি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়া বায়ুদূষণের শীর্ষে রয়েছে বাহরাইনের মানামা, যার একিউআই’র মাত্রা ১৮০। শহরটির বায়ুর মান অস্বাস্থ্যকর।

তালিকায় দ্বিতীয় অবস্থানে ওঠে আসে উগান্ডার কাম্পালা, যার স্কোর হচ্ছে ১৭৬, তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরের স্কোর ১৭৩, চতুর্থ অবস্থানে কঙ্গোর কিনশাসা (স্কোর ১৬৫) ও পঞ্চম অবস্থানে উঠে আসে পাকিস্তানের লাহোর (১৫৯ স্কোর)

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে