বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের প্রশাসক হলেন মুস্তাফিজুর রহমান
আপডেট: ২০২৫-০৭-২৭ ১৪:৫২:৫৫
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।
আজ রোববার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একশ’ বিশ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














