দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৮ ১১:১৬:৫২
আবহাওয়া অফিস সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর, (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরসমূহের জন্য এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হয়েছে। রোববার দেশে সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। আজ সোমবার দেশের সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে তবে খুলনা ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের আভাস রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














