রাষ্ট্র মেরামতে এবার ব্যর্থ হলে কয়েক দশকেও সুযোগ আসবে না: আসিফ নজরুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-৩০ ২০:৩১:১৮


অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্র মেরামতের যে সুযোগ এসেছে, সেটা নষ্ট হলে আগামী কয়েক দশকেও এই সুযোগ আর আসবে না।

বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ-২০২৫ এর খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়। অনেক সময় দেখা যায়– তত্ত্বাবধায়ক সরকার আইন করে, পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে দেয়। তাই আইন চূড়ান্তের পূর্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিম্ন আদালতগুলোতে সরকারি উকিল হয়েও অনেকে টাকা খেয়ে বিরোধীদের পক্ষে কাজ করেন। তবে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে তা দূর হবে বলে জানান আইন উপদেষ্টা।

এম জি