আগস্টেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৭-৩১ ২০:২৩:১২
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা, অকটেনের দাম ১১২ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নতুন এ মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আগামীকাল থেকে কার্যকর হবে।
এর আগে জুলাই মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা,অকটেনের দাম ১১২ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকায় অপরিবর্তিত রাখা হয়। একই দাম বজায় ছিল জুন মাসেও। ফলত টানা তিন মাস ভোক্তপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রইল।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














