রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-২০ ১৯:৪৪:২১
সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএসসি’র কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে মনোহরপুরস্থ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
কুমিল্লা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ এবং প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন।
এছাড়াও সভায় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














