আজ বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, ঢাকা সপ্তম
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-০৮-২৬ ১১:৩৩:৪৩
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে কঙ্গোর কিনশাসা। তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, ১৮১ স্কোরে আজ শীর্ষে থাকা কঙ্গোর বাতাসের মান অস্বাস্থ্যকর।
১৬৮ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে উগান্ডার কাম্পালা। এই শহরের বাতাসও আজ অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আবর আমিরাতের দুবাই। ১৩৭ স্কোরে থাকা এই শহরের বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
চতুর্থ অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৩৩)। তালিকায় ১১০ স্কোরে সপ্তম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। অর্থাৎ আজ ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














