দেশের ৬ জেলায় ঝড়ের আভাস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-২৮ ১০:৫২:৫৭


আবহাওয়া অধিদপ্তর দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ঝড় হতে পারে বলে জানিয়েছে। সংস্থাটি বলছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।]

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এনজে