আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকা ১৭তম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-২৮ ১১:২১:৫০


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭৮ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ তালিকায় শীর্ষ ৬টি শহরের বাতাসের মানই ‘অস্বাস্থ্যকর’। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সংস্থাটির সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৭তম। একিউআই স্কোর ৮৬ নিয়ে ঢাকার বাতাস আম ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৫.৬ গুণ বেশি রয়েছে।

আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পীরেরবাগ রেললাইন (১২৪) এলাকায় ।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে