বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময় পরিবর্তন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-৩১ ১৫:০০:৪৯
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির পূর্ব নির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বিকেল ৩টায় বৈঠক হবে বলে জানানো হয়েছিল।
রোববার (৩১ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় এই বৈঠক হবে।
জানা যায়, বিকেল ৩টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানান। এর প্রেক্ষিতে বিএনপির বৈঠকের সময়সূচি পরিবর্তন করে সন্ধ্যা সাড়ে ৭টায় করা হয়েছে।
উল্লেখ্য, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














