আইবিটিআরএ-তে ১৬৩ তম ইন্টার্নশিপ প্রোগ্রাম আয়োজিত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৯-০১ ১৮:৫০:১১
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৩ তম ইন্টার্নশিপ প্রোগ্রাম সোমবার (১ সেপ্টেম্বর) শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি ও এন. এস. এম. রেজাউর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














