ঢাকা মহানগর দায়রা জজ হলেন সাব্বির ফয়েজ
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০১ ১৯:২৯:৩৪
ঢাকা মহানগর দায়রা জজ হয়েছেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। আর ঢাকার জেলা জজের দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম।
সোমবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সাব্বির ফয়েজকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।
জেলা জজ সাব্বির ফয়েজ বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিভিন্ন জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার ছিলেন।
ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব হাইকোর্টের বিচারপতি নিয়োগ পাওয়ায় পদটি শূন্য ছিল। এরপরই সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে এ পদে নিয়োগ দেয়া হলো।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














