আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ঢাকা ২৪তম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-০৮ ১১:৩৭:০৭
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের শহর কিনশাসা। এসময় দূষণের তালিকায় ঢাকার অবস্থান ২৪তম। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় সংস্থাটির সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আজ এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৭৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৪.২ গুণ বেশি রয়েছে।
এসময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৮২) এলাকায়। এর পরেই রয়েছে যথাক্রমে কল্যাণপুর (৭৯), মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার এলাকা (৭৫), মাদানি সরণির বেজ এজওয়াটার (৭৩), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৭৩), গোড়ান (৭৩), পীরেরবাগ রেললাইন এলাকা (৭২)।
এসব এলাকার বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে।
এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের শহর কিনশাসা (১৬৭)। তালিকায় এর পরেই রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৬৬), উগান্ডার কাম্পালা (১৫৫), ফিলিপাইনের শহর ম্যানিলা (১৫৩)। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














